লাখাই উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান লাখাই অভয় চরণ-রাধা চরন পাইলট উচ্চ বিদ্যালয়ের (এসিআরসি পাইলট উচ্চ বিদ্যালয়) অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন গোলাম কিবরিয়া শাওন।
গত ১৪ জুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোঃ তারেক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৪ সদস্যের সমন্বয়ে অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
অ্যাডহক কমিটির নের্তৃবৃন্দরা হলেন সভাপতি গোলাম কিবরিয়া শাওন,শিক্ষক প্রতিনিধি নিত্যলাল বৈষ্ণব (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত),অভিভাবক প্রতিনিধি মোঃ কামাল মিয়া (উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত) ও সদস্য সচিব, প্রধান শিক্ষক লাখাই অভয় চরণ-রাধা চরন পাইলট উচ্চ বিদ্যালয়।
গোলাম কিবরিয়া শাওন লাখাই অভয় চরণ-রাধা চরন পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, অবিভাবক বৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং লাখাই অভয় চরণ-রাধা চরন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক,অ্যাডহক কমিটির নের্তৃবৃন্দ সহ অবিভাবকদের সাথে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
