দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি ও সিলেটের ঐতিহ্যবাহী হিলটাউন হোটেলের মধ্যে একটি কর্পোরেট অংশীদারিত্ব চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুরে হিলটাউন হোটেলের কনফারেন্স হলরুমে ওয়ান ব্যাংকার পক্ষে লালদিঘীরপাড় শাখার শাখা ব্যাবস্থাপক মুহাম্মদ ফুয়াদ চৌধুরী ও হিলটাউন হোটেলের পক্ষে ব্যাবস্থাপনা পরিচালক মনসুর মিয়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ান ব্যাংক সিলেট শাখার অপারেশন ম্যানেজার মুশতাক চৌধুরী, লালদিঘীরপাড় শাখার ক্রেডিট ইনচার্জ তানভীর আহমেদ জাকারিয়া, সিলেট শাখার কর্মকর্তা তন্ময় দাস, হিলটাউন হোটেলের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মনজুর মিয়া, হিলটাউন হোটেলের মহাব্যবস্থাপক মাহাদী হাসান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তির আওতায় ওয়ান ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করলে ব্যাংকের সকল গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা হিলটাউন হোটেলের বিলাসবহুল রুম ভাড়া ও খাবারে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
