পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ফোনালাপে তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলা‌দেশ ও পা‌কিস্তা‌নের ম‌ধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (৪ জানুয়ারি) এ ফোনালাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এছাড়া তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় করেন এবং উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন।

এরআগে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন