পিএসএলে দল পাননি তাসকিন তাওহীদ তানজিমরা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। পরে নিলাম থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েছে টিম রাওয়ালপিন্ডি।

নিলামে বাংলাদেশিদের মধ্যে অনেক তারকা ক্রিকেটাররের নাম নিলামে তোলা হয়। তবে কাউকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল।

বাংলাদেশিদের মধ্যে লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব কেউ দল পাননি। এছাড়া দল পাননি সাকিব আল হাসানও।

এবারের নিলামে নাম দিয়েছিলেন ৫০ জন বাংলাদেশি। এর মধ্যে কেবল রিশাদই এখনও পর্যন্ত দল পেয়েছেন। দুপুরের দিকে শুরু হওয়া নিলামে আপাতত চলছে বিরতি।

পিএসএলের সর্বশেষ আসরে লাহোরে খেলেছেন রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান। শুরু থেকেই ছিলেন রিশাদ, পরে যোগ দেন সাকিব এবং মিরাজ। এবার লাহোরে খেলবেন মোস্তাফিজুর রহমান।

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। পরে বিসিসিআইয়ের নির্দেশনায় ফিজকে বাদ দিতে হয়। এরপরই তাকে টেনে নেয় পিএসএল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন