- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দানবীর ড. সৈয়দ রাগীব আলী
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রফুল্লতা ও আনন্দ জোগায়

পড়াশোনায় বিভাগভিত্তিক সেরা হবার প্রতিযোগিতার বাইরে মাঠের লড়াইয়ে কোন ডিপার্টমেন্ট সেরা তা প্রমান করতে লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে এ বছরের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট “LUSC DEPARTMENT OF THE YEAR 2026′ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

“FIRST LANE EDUCATION|UK presents “LUSC DEPARTMENT OF THE YEAR 2026 ইভেন্টে লিডিং ইউনিভার্সিটির ৯টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ২৫টি খেলার ৬৬টি সেগমেন্টে অংশগ্রহণ করে। এবারের ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, দৌড়, লুডু, দাবাসহ বিভিন্ন খেলায় বিভাগভিত্তিক প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ডিপার্টমেন্ট অব দ‍্য ইয়ার ২০২৬ নির্বাচিত হয়েছে। এতে রানার্স আপ নির্বাচিত হয়েছে ইংরেজি বিভাগ। প্রতিযোগিতায় তৃতীয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চতুর্থ ব‍্যবসায় প্রশাসন বিভাগ, পঞ্চম টুরিজম এন্ড হসপিটালের ম্যানেজমেন্ট বিভাগ, ষষ্ঠ আইন বিভাগ, সপ্তম আর্কিটেকচার বিভাগ, অষ্টম ইইই বিভাগ, নবম ইসলামিক স্টাডিজ বিভাগ, দশম পাবলিক হেলথ বিভাগ।

বুধবার (২২ এপ্রিল) লিডিং ইউনিভার্সিটির গ‍্যালারি- ১ এ ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদেরকে পুরস্কার প্রধান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রফুল্লতা ও আনন্দ জোগায় উল্লেখ করে এসময় দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, লিডিং ইউনিভার্সিটির উত্তরোত্তর উন্নতি হচ্ছে। তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয় এখন সিলেটে নেতৃত্ব দিচ্ছে, ভবিষ্যতে দেশের মধ‍্যেও নেতৃত্ব দিবে। তিনি উল্লেখ করেন হাওর অঞ্চলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এ অঞ্চলকৃ শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলেছে যার সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে গেছে। তিনি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে বলেন, নিজের মাঠে সেরা হবার আনন্দ রয়েছে, তবে তারচেয়েও বেশি আনন্দ ও সুনাম রয়েছে দেশের বাইরে থেকে সেরা হবার গৌরব অর্জন করা। ইতোমধ্যে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দেশ এবং দেশের বাইরে বিভিন্ন অর্জন রয়েছে, ভবিষ্যতে খেলায় সেইরকম সুনাম অর্জিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে স্পোর্টস ক্লাবের এ সুন্দর আয়োজনকে ধন্যবাদ জানিয়ে সৈয়দ আব্দুল হাই বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব‍্যাহত থাকবে এবং শিক্ষার্থীরা লিডিং ইউনিভার্সিটির সুনাম অক্ষুন্ন রাখবে।

লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবসহ আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ব‍্যতিক্রমধর্মী আয়োজনে এটি ছিল একটি মেগা ইভেন্ট যা প্রমাণ করে লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব অনেক এগিয়ে গেছে। তিনি আরো বলেন, প্রতিভা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব তৈরি করে খেলাধুলা। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা তাদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে তাদের ডিপার্টমেন্টকে সেরা ডিপার্টমেন্ট হিসেবে প্রমাণ করে সাফল্য অর্জন করেছে। লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ‍্যাত দানবীব ড. সৈয়দ রাগীব আলীর পৃষ্ঠপোষকতায় রাগীব নগর যেমনিভাবে শিক্ষা নগরীতে পরিনত হয়েছে তেমনিভাবে এই মেগা ইভেন্টের মধ‍্য দিয়ে এবার এই শিক্ষা নগরী ক্রীড়া নগরীতে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও ইভেন্টের আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ‍্যাপক মো. মাহবুবুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মো. আসিফুর রহমান দিপু এবং ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থী শেখ তাবাসসুম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা সাজেদুল ইসলাম সরকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহজাব উদ্দিন খন্দকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন