পবিত্র মাহে রমজানে বিয়ানীবাজারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আহমদ রেজা

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা বিয়ানীবাজার উপজেলা বাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের এই বরকতময় মাস মানবজীবনে আত্মশুদ্ধি, আত্মসংযম ও নৈতিক উন্নতির এক অনন্য সুযোগ নিয়ে আসে। মহান আল্লাহ তায়ালা যেন সকলের সিয়াম, কিয়াম ও নেক আমল কবুল করেন, গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং অন্তরকে তাকওয়ার নূরে আলোকিত করেন—এই কামনা করেন তিনি।

এডভোকেট আহমদ রেজা আরও বলেন, রমজান মাস ধৈর্য, ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মাস মানুষকে প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে পরিচালিত করে। তিনি দান-সদকা, সহানুভূতি ও পারস্পরিক ভালোবাসার মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, পবিত্র রমজান মাস ব্যক্তি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে এবং আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম হবে। শেষে তিনি সবার জন্য দোয়া ও কল্যাণ কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন