- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

পল্টন ট্রাজেডির বিচার নিশ্চিতের দাবিতে বড়লেখায় জামায়াতের বিক্ষোভ

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় পৌর শহরের শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মোহাইমীন, জেলা ছাত্রশিবির সেক্রেটারি মহসিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশ শেষে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিনের নেতৃত্বে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, পল্টন ট্র্যাজেডির নেপথ্যে থাকা কুশীলব ও বর্বর হায়েনাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। তারা পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তার আরও বলেন, আজকের এই সমাবেশ বিএনপি সরকারের বিরুদ্ধে নয়। সেদিন আওয়ামী লীগ যাদেরকে হত্যা করেছিল, তাদের মাঝে বিএনপির নেতাকর্মীও ছিল। বিএনপির নৈতিক দায়িত্ব পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন