প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে কালাউক বাজার মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচন

লাখাই উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্য বাহী কালাউক বাজার মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-২০২৬ প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে।

নির্বাচন কে কেন্দ্র করে হাটে বাজারে চায়ের স্টলে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ। কে হচ্ছেন কালাউক বাজার মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির পরবর্তী সভাপতি ,সাধারণ সম্পাদক,যুগ্ম-সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ। ভোটাররা বলছেন কালাউক বাজার মালিক ও ব্যবসায়ীদের কল্যাণে যারা কাজ করবেন এবং যারা যোগ্য প্রার্থী তাদের কে তারা এবার নির্বাচিত করবেন।

গত ১৯ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ দেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদেরকে সমর্থকরা। ভোটারদের মন জয় করতে বিভিন্ন কৌশলে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন হাজী জিতু মিয়া।

সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতীদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন হরিণ প্রতিক নিয়ে শামীম আহমেদ ও আনারস প্রতিক নিয়ে ইমরান আহমেদ।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দেয়ালঘড়ি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ রানা মিয়া ও টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুরুক মিয়া।

সাংগঠনিক সম্পাদক পদে টেবিল ফ্যান প্রতীক নিয়ে মাহমুদুল হক ,মাইক প্রতীক নিয়ে সাদ্দাম হোসেন ও কৈমাছ প্রতীক নিয়ে শাহ জাহান আহমেদ।

ক্যাশিয়ার পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকির হোসেন ও তালা প্রতীক নিয়ে তফছির মিয়া।

আগামী ২ মে শনিবার কালাউক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য যে কালাউক বাজার মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার তাউছ আহমেদ ও প্রধান শিক্ষক নুরুল আমিন চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন