আজমিরীগঞ্জ উপজেলার যুবকদের মাদক থেকে বিরত রাখতে ফুটবল টুর্নামেন্টে আয়োজন করে উপজেলার শিবপাশা ইউনিয়ন মহল্লা কমিটি। শিবপাশা মহল্লার প্রবাসীদের সৌজন্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ জুন) উপজেলা শিবপাশা ইউনিয়নের বলখুড়া মাটে এই খেলার আয়োজন করে আয়োজক কমিটি।
টুর্নামেন্ট উদ্ভোদনী ম্যাচে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম বলেন সকল প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এই খেলা যুব সমাজ কিছুটা হলেও মাদক, জোয়া থেকে দূরে সরে আসবে।প্রবাসীদের এই উদ্যোগের জন্য আজ হাজারো মানুষের বিনোদন উপভোগ করতে পেরেছে।
মাঠ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ সাদিকুল আমীন চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক মেম্বার আব্দুল আজিজ মিয়ার সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন, ডক্টর তরণ চৌধুরী।মাঠের চারপাশ ঘীরে উৎসুক জনতা, সামাজিক ও রাজনৈতিক ও খেলা প্রেমী নেতৃবৃন্দের উপস্থিতে উদ্ভোদনী ম্যাচটি অনুষ্ঠিত হয়।
