প্রবীণ বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মুসার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রবীণ নেতা মরহুম হাজী এম. মুসার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বাদ মাগরিব উপজেলার লামাতাশী ইউনিয়নের নন্দনপুর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মেম্বারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জজকোর্টের আইনজীবী ও লামাতাশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুল আয়োজক লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মেম্বার।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন লামাতাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়া, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শরীফুল আব্দাল কুটি, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান (ফুল মিয়া), বর্তমান ইউপি সদস্য আব্দুস ছামাদ, সাবেক ইউপি সদস্য আবু তাহের নুরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য ধন মিয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান বাচ্চু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম রেনু, জিয়ার সৈনিক দলের হবিগঞ্জ জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা কয়েছ তালুকদার ও রুয়েল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মানিক মিয়া, স্থানীয় মুরব্বি মানিক মিয়া তালুকদারসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাজী এম. মুসা দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছিলেন। বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে তিনি দলকে তৃণমূলে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে দল ও এলাকার মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মেম্বারের পক্ষ থেকে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মধ্যে শিন্নি (তাবারুক) বিতরণ করা হয়।

প্রধান আয়োজক ও লামাতাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মেম্বার বলেন, মরহুম হাজী এম. মুসা ছিলেন একজন সৎ, সাহসী ও জনবান্ধব জনপ্রতিনিধি। তিনি আজীবন সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং বিএনপিকে তৃণমূলে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও জনসেবার চেতনাকে ধারণ করেই আমরা এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন