- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

প্রসূতি মায়েদের দ্রুত চিকিৎসাসেবা পিকআপ এম্বুলেন্স পারাপার উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুরে প্রসূতি মায়েদের দ্রুত চিকিৎসাসেবা পিকআপ এম্বুলেন্স পারাপার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। পরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের পরামর্শ সভা ও কর্মশালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

SIDA-এর অর্থায়নে, UNFPA-এর কারিগরি সহায়তায় এবং Partners in Health and Development (PHD)-এর বাস্তবায়নে ‘Consultation Meeting With Stakeholders Integrated Referral Management System (Parapar)’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

ড. যসোবন্ত ভট্টাচার্য সিভিল সার্জন সুনামগঞ্জ এর সভাপতিত্বে, ড. রাজেস সিংহ এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, ফিলিক্স হেলজেশন, হেলথ এডভাইজার এম্বাসি সুইডেন,ড. বিভাভেন্দ্র সিং চিফ অফ হেলথ ইউএনএফপিএ বাংলাদেশ,প্রোগ্রাম এনালাইসিস্ট, এসএম জাকারিয়া, ডিভিশনাল ডিরেক্টর হেলথ সিলেট ড. মাহবুবুল আলম, এসিস্ট্যান্ট ডিরেক্টর হেলথ সিলেট নূরে আলম শাহীন, উপপরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ ড. সামছুদ্দিন মোল্লা, উপজেলা স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নাওশাদ আহমেদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ সহ উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।

কর্মশালায় বক্তাগন বলেন, কর্মশালায় Parapar ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা চালু হলে রোগীর প্রয়োজন অনুযায়ী দ্রুত ও সঠিক সময়ে উপযুক্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো সম্ভব হবে। এতে জরুরি রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সময় কমবে এবং মা ও নবজাতকের ঝুঁকি হ্রাসে সহায়ক হবে।

সচেতন মহল বলছেন,পিকাপ এম্বুলেন্স পারাপারের সঠিক রক্ষনাবেক্ষন করা,সময় মত চাহিদা মত এই সেবা পায় তার জন্য দায়িত্বশীল কতৃপক্ষকে কঠোর নজরদারি বাড়াতে হবে। তাহলে এর সুফল ভোগ করতে পারবে যাদের উদ্দেশ্যে এই আয়োজন ও ব্যবস্থা করা হয়েছে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী জানান, তাহিরপুরে প্রসূতি মায়েদের দ্রুত চিকিৎসাসেবা পিকাপ এম্বুলেন্স পারাপার হাওরের পাড়ের অসহায় গরীব পরিবারের গর্ভবতী মা ও প্রসূতি নারীদের উপকারে আসবে। এই উদ্যোগটি খুবই প্রয়োজন ছিলো এই এলাকায়।

উপজেলা স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নাওশাদ আহমেদ জানান, হাওরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে জরুরি রোগীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী মা ও প্রসূতি নারীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর রেফারেল ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। সংস্থাটি হাওরের পাড়ের প্রত্যান্ত এলাকা থেকে গর্ভবতী মা ও প্রসূতি নারীদের হাসপাতালে পৌঁছাতে নৌকা ও পিকাপ এম্বুলেন্স পারাপার পাশে থাকলে হাসপাতালে সহজে পৌঁছাতে পারবে আর চিকিৎসা সেবা পাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন