- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: এমপি আদিব

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী স্লোগান হচ্ছে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’

তিনি বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার পাশাপাশি মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদারদেরও ভাতা প্রদানের ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার। সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর, দাসেরবাজার ইউনিয়ন ও বড়লেখা পৌরসভাসহ বিভিন্ন এলাকার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, পূজার্চনাকারী ও দর্শনার্থীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর নিরাপত্তার খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এলাকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

মণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বিএনপি নেতা মুজিবুর রাজা চৌধুরী, আব্দুল মইদ চৌধুরী ও হারুনুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব,অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল,সদস্য রেদওয়ান রুম্মান,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইউপি সদস্য আনিছ আহমদ, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী আব্দুল বাছিত সেলিম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ ও বিএনপি নেতা জালাল আহমদ তালালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন