- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

পুলিশ সুপারের পিতার ইন্তেকাল সিলেট জেলা পুলিশের শোক

সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেকের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর চৌধুরী বি এ মজহার উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজা শনিবার (৩০ আগস্ট) বাদ জোহর হবিগঞ্জে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রফেসর চৌধুরী বি এ মজহার উদ্দিন ছিলেন একজন শিক্ষাবিদ। তিনি হবিগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে তিনি অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞান ও শিক্ষার আলোয় আলোকিত করেছেন।

ব্যক্তিজীবনেও তিনি ছিলেন সফল ও গুণী একজন মানুষ। চার ছেলে ও এক কন্যাসন্তানের জনক মরহুম চৌধুরী বি এ মজহার উদ্দিন তাঁর সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।

তাঁর মৃত্যুতে সিলেট জেলা পুলিশ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন