- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

রাসেল আহমদকে সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় অভিনন্দন

সিলেট মহানগর ছাত্রলীগের নবঘোষিত কমিটিতে ইংল্যান্ড প্রবাসী ও কানাইঘাটের কৃতী সন্তান রাসেল আহমদকে সহ-সভাপতি নির্বাচিত করায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে কানাইঘাট উপজেলার নারাইনপুর যুব সংঘ। সংগঠনের পক্ষ থেকে রাসেল আহমদকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। দীর্ঘ দিন পর বিগত ০১ অক্টোবর (বৃহস্পতিবার) সিলেট মহানগর শাখা ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিঠি ঘোষনা করা হয়।

রাসেল আহমদ কানাইঘাট উপজেলার নারাইনপুর গ্রামের আব্দুস সালামের পুত্র। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সিনিয়র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্থানীয় সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। নারাইনপুর যুব সংঘ প্রতিষ্ঠার সময় তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নারাইনপুর যুব সংঘের সভাপতি তাহমিদুল করিম বলেন, রাসেল আহমদ আমাদের এলাকার সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। সিলেট মহানগর ছাত্রলীগের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক কমিটিতে তাকে সহ-সভাপতি নির্বাচিত করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি আরও বলেন, রাসেল আহমদের এই অর্জন শুধু নারাইনপুরের জন্য নয়, বরং পুরো কানাইঘাটের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার বিষয়। তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় ভবিষ্যতে ছাত্র ও যুবসমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে রাসেল আহমদকে সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় নারাইনপুর যুব সংঘের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তার রাজনৈতিক ও সামাজিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন