- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

রাসুলের সা: আদর্শ ছাড়া দেশ ও সমাজে শান্তি কখনো সম্ভব নয়: হাবিবুর রহমান

সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন,আজ ভারতের কমিউনিস্টরা আমাদের হুমকি দেয়, বিগত আওয়ামী সরকার চেয়েছিলো হত্যা খুন গুম করে আমাদের শেষ করে দিতে, আজ তারাই শেষ হয়ে গেছে, আমাদের মধ্যে অনৈক্য থাকলে চলবেনা, আমরা ঐক্যবদ্ধ হতে হবে, তামাম ভারত বর্ষ মুসলমানরা ৭০০ বছর শাষন করেছে, ইনশাআল্লাহ আগামীতে ও শুধু বাংলাদেশ নয়, সারা ভারত বর্ষ শাসন করবে। তিনি বলেন, আল্লাহর রাসুলের সা: আদর্শ ছাড়া দেশ ও সমাজে শান্তি কখনো সম্ভব নয়। তাই আমাদের সকলের সেই আদর্শ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী সা: উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কথাগুলো বলেন।

উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।

বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান,উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল মালিক, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয় জামায়াতের আমীর আব্দুল আলী, পৌর শ্রমিক কল্যান সভাপতি শাহিন আহমদ রাজু, আমীর এইচ জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারী আব্দুল মুকসিত আক্তার, দশঘর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফখরুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলী, পৌর শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি শাহিন আহমদ রাজু, দশঘর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামী বিশ্বনাথ যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন।

কোরআন তেলোয়াত করেন মাওলানা সহিদুর রহমান ও সংগীত পরিবেশন করেন মোজাহিদ আলী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন