রাতে আধারে মাটি বিক্রি, দুই গাড়ীকে জরিমানা।

আজমিরীগঞ্জে রাতে আঁধারে অবৈধভাবে মাটি বিক্রি অভিযোগে মাটি ভর্তি দু’টি ট্রাক্টরকে আটক করে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে অন্তর্ভুক্ত অর্থদণ্ড প্রাপ্ত মারুফ রহমান আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের আতাউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কয়েকটি অবৈধ মাটি বিক্রয়কারী চক্র রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে।

গভীর রাতে মাটিবিক্রির হিড়িক শুরু হয় বলে জানিয়েছেন কয়েকজন স্থানীয় লোকজন । আজমিরীগঞ্জ উপজেলার মূল ফটক দিয়েই প্রকাশ্যে রাতের আঁধারে মাটি ভর্তি গাড়ীগুলো চলাচল করে।

এর ধারাবাহিকতায় শনিবার মধ্যরাত উপজেলা সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এরিয়ায় অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম । এ সময় সরাসরি অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মাটি ভর্তি দুটি ট্রাক্টর গাড়িসহ মারুফ রহমানকে আটক করা হয়।

মধ্যরাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ এর (ক) ধারা অনুযায়ী তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আজমিরীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন