রক্তদান, টিকাদানের গুরুত্ব ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্য নিয়ে লিডিং ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রতিবছরই সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে থাকে।
সন্ধানী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সহযোগীতায় ৪ মে সকালে লিডিং ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ দিনব্যাপী ব্লাড ডোনেশন এবং ভ্যাক্সিনেশন ক্যাম্পইন-২০২৬ আয়োজন করা হয়। এসময় ব্যাপক সংখ্যক শিক্ষার্থী ও কর্মচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানে আগ্রহী শিক্ষার্থীদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট মূল্য পরিশোধের মাধ্যমে শিক্ষার্থীরা টিকা গ্রহণ করেন।
রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন, রক্তদান একটি মহৎ কাজ। রক্ত দানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলি জাগ্রত হয়। রক্তদান কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ খুবই প্রশংসনীয়। তিনি আরো বলেন, অন্যকে রক্ত দেওয়ার মাধ্যমে যেমন তার জীবন বাঁচানো যায়, তেমনি রক্তদান করলে নিজের শরীরেরও উপকার হয়। ছিন্নমূল, দরিদ্র এবং অসহায় মানুষের পাশে থেক লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব সবসময়ই সহায়তার হাত বাড়িয়ে দেয় যা শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলির চেতনাকে জাগ্রত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা শিখায়। তিনি এ কর্মসূচির আয়োজন করার জন্য লিডিং ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাবকে এবং সহযোগিতা করার জন্য সন্ধানী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটকে ধন্যবাদ জানান।
লিডিং ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্য নাজমুল এবং সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উপদেষ্টা মিসেস রুম্পা শারমিন, সহ-উপদেষ্টা ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী এবং ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল মেন্টোর্স এবং সিলেট ইম্পেরিয়াল হসপিটাল।
