নিজাম সিদ্দিকী
রমজানের অন্যতমও শিক্ষা হচ্ছে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা

সিলেট জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী বলেছেন,রমজান মাস হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস।কোরআন নাযিলের এ মাসে মুমিনের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন রমজানের সুমহান শিক্ষাকে কেবল উপবাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনের প্রতিটি স্তরে প্রতিফলিত করতে হবে। তিনি আরো বলেন, সমাজে ইনসাফ কায়েম এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসাই রমজানের অন্যতমও শিক্ষা। সকল প্রকার অন্যায় ও পাপাচার মুক্ত সমাজ গঠনে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙেরকাছ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে দৌলতপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি রুবেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন,সেক্রেটারি মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজুর রহমান বাবুল।

আরো বক্তব্য রাখেন, প্রবাসী তানজুল ইসলাম, ছাত্র শিবির নেতা হোসাইন শাহ।

উপস্থিত ছিলেন, আপ্তাব আলী, গিয়াস উদ্দিন, আমীর আলী, মাহমুদ নাবিল, মাসুক মিয়া, সাইদ আলী,ময়না মিয়া কাওছার আহমদ, আব্দুল গনিসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন