উবায়দুল্লাহ ফারুক
রমজানের শিক্ষাকে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে হবে

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত রাওজাতুল ইসলাম চাক্তা মাদরাসার উদ্যোগে রামজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বুধবার দুপুর ১২টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ক্বাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রমজান হচ্ছে সিয়াম সাধনা ও তাকওয়া অর্জনের মাস।রমজান হচ্ছে কল্যাণ ও বরকতের মাস। মুসলিম মিল্লাতের জন্য রহমতস্বরুপ এই মাসটি আত্মগঠন, নৈতিক উন্নতি, চারিত্রিক দৃঢ়তা, পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গঠন এবং সামাজিক সাম্যের নিশ্চয়তা বিধানের এক সুবর্ণ সুযোগ। তিনি বলেন,এই মাসের শিক্ষা নিয়ে আমাদেরকে ব্যক্তিগত জীবনে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে।

তিনি চাক্তা মাদরাসায় রামজানিয়া ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস।এই মাসে আপনারা কোরআন প্রশিক্ষণ নিচ্ছেন।কোরআনের চর্চা করছেন।আপনারা উত্তম মানুষ। সেরা মানুষ।

আলোচনা পরবর্তী মুসলিম মিল্লাতের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন রাওজাতুল ইসলাম চাক্তা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম মাসউদ আজহার, কারী মাওলানা কবির আহমদ, মাদ্রাসার শিক্ষক, মাও. ইউসুফ আহমদ, মাও.রুহুল আমিন, মাও.আব্দুল্লাহ আল মাহফুজ, হাফিজ, তুফায়েল আহমদ, কারী সুলাইমান, কারী নুমান আহমদ, মনির উদ্দিন, আব্দুল জলিল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন