
বিশ্বজুড়ে মানবকল্যাণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি ও স্যানিটেশন এবং কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ২০২৪–২৫ অর্থ বছরে রোটারি ফাউন্ডেশন মানবকল্যাণমূলক ১,৪২৪টি প্রকল্প বাস্তবায়নে মোট ৮৮.২ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে। এই ১,৪২৪টি প্রকল্প গ্লোবাল গ্রান্ট বিশ্বব্যাপী বিভিন্ন রোটারি ক্লাবের সহযোগিতায় বাস্তবায়িত হয়। রোটারি ফাউন্ডেশন রোগপ্রতিরোধ ও চিকিৎসা: ৪৩.৯ মিলিয়ন ডলার,
পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি: ১১.৯ মিলিয়ন ডলার, কমিউনিটি অর্থনৈতিক উন্নয়ন: ৯.৬ মিলিয়ন ডলার, মা ও শিশু স্বাস্থ্য: ৭.৩ মিলিয়ন ডলার, মৌলিক শিক্ষা ও সাক্ষরতা: ৭.১ মিলিয়ন ডলার, পরিবেশ সুরক্ষা: ৪.৫ মিলিয়ন ডলার ও শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত প্রতিরোধ: ৩.৯ মিলিয়ন ডলার ব্যয় করেছে।
উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশে এসব গ্লোবাল গ্রান্টের মাধ্যমে হাসপাতাল উন্নয়ন, মা–শিশু চিকিৎসা, বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা উপকরণ সহায়তা, কৃষি ও ছোট উদ্যোক্তা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, এবং শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এ অনুদান বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে।
রোটারির সাবেক গভর্নর প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর জানান, ২০২৪–২৫ বর্ষের এই উল্লেখযোগ্য অনুদান বিশ্ব মানবকল্যাণে রোটারি ফাউন্ডেশনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে এবং ভবিষ্যতেও বৈশ্বিক উন্নয়নে রোটারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।