রোটারি ইন্টারন্যাশনাল ফেলোশিপ এক্সচেঞ্জ কর্মসূচিতে মালদ্বীপ ও শ্রীলংকা সফরে রোটারি ক্লাব অব জালালাবাদের প্রতিনিধি দল

রোটারি ইন্টারন্যাশনাল ফেলোশিপ এক্সচেঞ্জ কর্মসূচির অংশ হিসেবে রোটারি ক্লাব অব জালালাবাদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মালদ্বীপ ও শ্রীলংকা সফরে যাচ্ছেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান সুব্রত চক্রবর্তী জুয়েল এবং বাপুস, সিলেট জেলার সাধারণ সম্পাদক ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান। দলে আরও রয়েছেন পিডিজি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান হাবিব আল নুর, পিপি রোটারিয়ান নীরেশ চন্দ দাশ, ভাইস প্রেসিডেন্ট জে. এম.এইচ. ফেরদৌস, রোটারিয়ান জাকিরা ফাতেমা চৌধুরী লিমি এবং পরিবারের কয়েকজন সদস্য।

সফরকালে প্রতিনিধি দল মালদ্বীপ ও শ্রীলংকার বিভিন্ন রোটারি ক্লাবের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা ও বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক রোটারি সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে যৌথ মানবিক ও সেবামূলক কার্যক্রম গ্রহণের সম্ভাবনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

রোটারি ক্লাব অব জালালাবাদের পক্ষ থেকে প্রতিনিধি দলের সকল সদস্যের নিরাপদ, সফল ও আনন্দময় সফরের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন