- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সাদাপাথরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১২টায় এ ঘটনা ঘটে। নিহত ওই পর্যটকের নাম মাইনুল ইসলাম রিফাত (২১)। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়েশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে এবং নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থী।

নিহতের সঙ্গে থাকা বন্ধু আরিয়ান মুন্সী (২০) জানান, চার বন্ধ মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে আসেন। সবাই মিলে বেলা ১১টায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নামেন। এর কিছুক্ষণ পর রিফাতকে অচেতন অবস্থায় পাওয়া যায়। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাতিকুল ইসলাম পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গনি বলেন, সাদাপাথর বেড়াতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন