
পাহাড়ি ঢলে নেমে আসা পানি ও অতিবৃষ্টির কারণে সিলেটের ধলাই নদীর পানি হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
আজ পাহাড়ি ঢলে সাদা পাথর পর্যটনকেন্দ্র পানির নিচে তলিয়ে যাওয়া এবং প্রবল স্রোতের মধ্যে নৌকা দিয়ে পর্যটকদের যাতায়াত ঝুকিপূর্ণ হওয়ায় পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত সাদা পাথরে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সাদাপাথর পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলেই পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।