মিজানুর রহমান
সাধারণ মানুষের সমর্থনে আমাকে পুনর্বিবেচনা করবেন তারেক রহমান

ফ্যাসিস্ট সরকারের জুলুম অত্যাচার সহ্য করে আমি এই জনপদের মানুষের পাশে ছিলাম দেড় যুগ ধরে। আর আমি ভবিষ্যতেও আমার জনগনের পাশে থাকব বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, ছাতক ও দোয়ারার মানুষের মনের চাওয়া পাওয়া আর ভালবাসা বিবেচনা করবেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন।

রোববার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে কথা গুলো বলেন তিনি।

এরপূর্বে ছাতক পৌরসভা, দোয়ারাবাজার এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা হচ্ছে মানি না, মিজান ছাড়া বুঝি না,দুর্দিনের মিজান ভাই, আমরা তোমায় ভুলি নাই মিছিল করে সভায় যোগ দেয়।

এ সময় মিজানুর রহমান চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগে পর্যন্ত দলের সকল স্তরের নেতাকর্মীকে ধৈর্য ধরতে ও ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের জন্য জনগণের কাছে বলছি যা বাস্তবায়ন করবেন প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান।

তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু একটি পক্ষ আগামী নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করছে,তা রুখে দিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ এর সঞ্চালনায় মিজানুর রহমান চৌধুরী আর বলেন,২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি, ২০২৬ সালেও নির্বাচন করবো বলে আশা করেছিলাম কিন্তু দল আমাকে প্রাথমিক পর্যায়ে মনোনয়ন দেয় নি,কিন্তু আমার বিশ্বাস দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণ মানুষের আবেগ ভালবাসা সমর্থনের ভিত্তিতে আমাকে পুনর্বিবেচনা করবেন। আর সুনামগঞ্জ ৫ আসনে আমাকে মনোনীত করে জনগনের চাওয়া পূরণ করবেন।

এসময় ছাতক পৌরসভা, দোয়ারাবাজার এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন