সাইপ্রাসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইমরান সরদারকে সভাপতি ও মৌলভীবাজারের কৃতি সন্তান এম মিল্লাত রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ার একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
সাইপ্রাস বিএনপির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেক, আহ্বায়ক সুজন ভুঁইয়া ও মুখপাত্র মাহাফুজুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রাথমিকভাবে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হলেও সংগঠনের নেতারা জানিয়েছেন, অচিরেই এটিকে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করা হবে।
১৩ সদস্যের এই প্রাথমিক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্য নেতারা হলেন সিনিয়র সহ-সভাপতি নোমান মিয়া, সহ-সভাপতি রিফাত হোসেন, ঈমাম হোসেন ইমন ও ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈকত মোল্লা, সহ-যুগ্ম সম্পাদক রয়েল সরদার ও সাইফুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রিদোয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আহমেদ শিমুল, কোষাধ্যক্ষ আবদুল আজিজ, দপ্তর সম্পাদক সবুজ সরকার।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া এম মিল্লাত রহমান মৌলভীবাজারের হওয়ায় জেলার স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় সাইপ্রাসে থেকেও মিল্লাত সোশ্যাল মিডিয়াসহ নানান ভাবে অবদান রেখেছেন।
