লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের রুহিতনসী গ্রামের প্রবীণ মুরুব্বি,লাখাই প্রেসক্লাবের সদস্য ও লাখাই উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস এর পিতা সুরেন্দ্র চন্দ্র দাস(৭৫) পরলোকগমন করেছেন।
সুরেন্দ্র চন্দ্র দাস দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে রবিবার (১১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান। তাঁর পরলোকগমনে তাঁর গ্রামের বাড়ি রুহিতনসী সহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে। এ দিন দুপুর বেলা তাঁর মরদেহ সার্বজনিন শ্মশানে দাহ করা হয়।
সুরেন্দ্র চন্দ্র দাস এর পরলোক গমনে লাখাই প্রেসক্লাব,লাখাই রিপোটার্স ইউনিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
প্রদত্ত শোকবার্তায় তাঁরা প্রয়াত সুরেন্দ্র চন্দ্র দাস এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
