সামাজিক ও মানবিক কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন সেবারদূত সামাজিক সংগঠনের ২০২৬-২৭ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ মে) বিকালে অনুষ্ঠিত সংগঠনের এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ আহসান হাবিব সভাপতি ও জাকির শেখ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সংগঠনের দক্ষ ও সক্রিয় সদস্যরা।
সংগঠনের পরিচালনা কমিটিতে প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে রয়েছেন আকতার হোসেন চৌধুরী, জান্নাতি আহমদ রিফানা ও তাহিয়া আনজুম রিমু। এছাড়াও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুর রহিম, মোহাম্মদ ইমন ও ফাহিম আরেফিন সিজান।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ-সভাপতি মুশফিকুর রহমান মুনায়েম, আল-আমিন আহমেদ মুন্না, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জসিম উদ্দিন, আহমদ আর রাহিম, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু পদ চন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, অর্থ সম্পাদক জান্নাতি আহমদ রিফানা, সহ-অর্থ সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ ফখরুল আমিন, সহ-প্রচার সম্পাদক লিমন চন্দ্র রাউৎ, সাহিত্য বিষয়ক সম্পাদক তানবির হুসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক তানবির সুলতান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রয়েল আহমদ, কার্যকরী সদস্য মোঃ নাজমুল হোসেন নাহিদ।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, মানবিক উদ্যোগ ও সমাজসেবামূলক বিভিন্ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
