শাবিপ্রবি গাইবান্ধা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাহফুজা-ধনঞ্জয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন গাইবান্ধা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে ২০তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি পদে ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজা নাওয়ার এবং সাধারণ সম্পাদক পদে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ধনঞ্জয় কুমার বর্মন মনোনীত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর প্রামাণিক, সহ-সভাপতি সোহাগ ইসলাম, সৌমিক সরকার, সুমন মিয়া, ইয়াসির আরাফাত, কানিজ ফারহানা, মনতাসির সরকার আরশ, জান্নাতুন প্রিমা ও শায়েক, আইটি সম্পাদক ইসহাক, প্রধান সহকারী সাধারণ সম্পাদক তাবাসসুম তিনা ও মোবাসসের হাসান সিয়াম, কোষাধ্যক্ষ সাদিকুর রাহমান শুভ, সহকারি কোষাধ্যক্ষ রুবেল, দপ্তর সম্পাদক-শাহাদাত হোসেন, সহকারি দপ্তর সম্পাদক আরাফ, উপ-দপ্তর সম্পাদক শাকিব, সাংগঠনিক সম্পাদক আশিক, সহকারি সাংগঠনিক সম্পাদক নিবির, সাংস্কৃতিক সম্পাদক স্বর্ণালী, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুন নাইম শুভেচ্ছা, প্রকাশনা ও প্রচার সম্পাদক সজল, ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ-সাংগঠনিক ঐশি, ইতি , সৌভিক দাস, রোকন, সিয়াম, দিব্য।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগে অধ্যায়নরত একাধিক শিক্ষার্থী।

উল্লেখ্য, গাইবান্ধা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সাস্ট” প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন