দেশের অন্যতম এনজিও ও দাতা সংস্থা মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন দুই দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১০ ও ১১ মে মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্সে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে বিদ্যালয়ের ৩০০ এরও বেশি শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রোগ্রামের সহযোগী আকরাম হোসাইন বলেন, এতিম শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণে মুসলিম হ্যান্ডস নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি চিকিৎসা প্রস্তুতি নিশ্চিত করার অংশ হিসেবে আমরা ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত স্বাস্থ্য সপ্তাহ পালন করছে।
সঞ্চালনের নেতৃবৃন্দ বলেন, সমাজের কল্যাণে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
