শাবিপ্রবি টেবিল টেনিস ক্লাবের নেতৃত্বে সাজ্জাদ-বায়েজিদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেবিল টেনিস ক্লাব নামে নতুন একটি ক্রীড়া বিষয়ক সংগঠনের পথচলা শুরু হয়েছে। এ সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী এম.কে সাজ্জাদ হোসেন এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সদস্য সচিব হিসেবে মো. বায়েজিদ মনোনীত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরআগে বুধবার (১৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভবনের নিচ তলায় এ ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন।

কমিটিতে যুগ্ন আহ্বায়ক হিসেবে রয়েছেন কারিমা হাসান,শহীদ সাজ্জাদ শান্ত,সাহিদা আক্তার ইশা, তাকমিনা আক্তার মুন্নি, প্রশান্ত দাস, মোমিন খান ও সৈয়দ মুহিন।

এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আশিক মাহমুদ, মো. আদিল হোসেন, শিমুল মিয়া, সানজাম ইসলাম রিয়াদ, সোহানুর রহমান সোহান, তৌফিক সরকার, নাজিফ ইসলাম, রাঈসুল ইসলাম সিফাত, আফশার উদ্দীন সাদমান ও তাকওয়া বিন ফারুক।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছে অপরুপ দেওয়ান,তামিম আহমদ,নোশিন তারাননুম মাহী,মাসুম আহমেদ,সাবিহা মাহবুব টুসি,মোঃ সোহাগ মিয়া,এ এম আল মারুফ,মারুফ আহমেদ,রেজওয়ানুর রহমান রুদ্র,দিদারুল ইসলাম নাঈম,মুমিন খান,মোঃ আবেহ সালেহ মুসান্না,মেহেদী হাসান রাকিব।

নতুন এ সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন গণিত বিভাগের ড.রেজওয়ান আহমেদ, এস এম সাইদুর রহমান ও শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক চৌধুরী সৌদ-বিন-আম্বিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন