শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ওশেনোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ওশেনোগ্রাফি সোসাইটির ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সামসুল হক সায়ান ও সাধারণ সম্পাদক হিসেবে চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিশাত তাসনিম আলী মনোনীত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন- শিক্ষা ও সেমিনার সম্পাদক মো. নাইমুর রহমান, সহ-শিক্ষা ও সেমিনার সম্পাদক মোছা. রুবাইয়া জান্নাত, সাংস্কৃতিক সম্পাদক লায়লা আক্তার, সহ-সাধারণ সম্পাদক সামিহা সুবহা সোহা, প্রচার সম্পাদক শামছুন্নাহার শিল্পা, ক্রীড়া সম্পাদক জারিন তাসনিম, সহ-সাংস্কৃতিক সম্পাদক আফজাল হোসাইন, সহ-প্রচার সম্পাদক সামিউর রহমান সামিন, সহ-ক্রীড়া সম্পাদক মাসফিউল হোসেন সিকদার মনোনীত হয়েছেন।
এছাড়াও কমিটির সভাপতির দায়িত্বে বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকার, কোষাধ্যক্ষ দায়িত্বে সহকারী অধ্যাপক ড. মর্জিনা আক্তার এবং সমন্বয়ক দায়িত্বে সহকারী অধ্যাপক মো. সাজ্জাদুর রহমান রয়েছেন।
এ কার্যনির্বাহী কমিটি বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীর উপস্থিতি ও অংশগ্রহণে ঘোষণা করা হয়।
