শাল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়বেন নাজমুল ইসলাম জাহিদ

জাতীয় সংসদ নির্বাচনের পর পরই এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া বইছে গ্রামের অলিগলি সহ চায়ের দোকানগুলোতে। শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হতে আগ্রহী প্রকাশ করেছেন চব্বিশা গ্রামের বাসিন্দা প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা নাজমুল ইসলাম জাহিদ।

এছাড়া আগামী শাল্লা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদকে ঘিরে সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থীর নাম ও রয়েছে।

এ ব্যাপারে’ মাওলানা নাজমুল ইসলাম জাহিদের সাথে আলাপকালে তিনি জানান, প্রতিটি মানুষের জীবনে ভালো কিছু করার স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই নিজের অবস্থান থেকে যতটা সম্ভব রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মানবিক কাজ করে আসছি। এলাকার উন্নয়নের লক্ষ্যে ইউনিয়নের স্থানীয় মুরব্বি ও আলেম ওলামাদের সাথে শলাপরামর্শ করে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছে পোষণ করছি । তিনি আরও বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠ হবে বলে আশাবাদী, শাল্লা উপজেলার অন্যান্য ইউনিয়নের চাইতে আমাদের শাল্লা ইউনিয়ন অবহেলিত।

আসলে শাল্লা ইউনিয়ন বাসী নানান সমস্যার মাঝে রয়েছেন। স্থানীয়ভাবে কাঙ্খিত সেবা পাচ্ছেন না। আমি আমার সিদ্ধান্তের দিক থেকে অটল, এই ইউনিয়নের সন্তান আমি, আমার শৈশব থেকে এপর্যন্ত বেড়ে ওঠা এই ইউনিয়নে। , এই এলাকার মাটিও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আশাবাদী শাল্লা ইউনিয়নের মানুষজন আমাকে তাদের সন্তান ভেবে সেবা করার সুযোগ করে দিবেন। আমি শাল্লা ইউনিয়নের তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি পরিচ্ছন্ন নিরাপদ জনবান্ধব আধুনিক ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো । এখানে বৈষম্যহীন সমাজ গঠন করা হবে, যেখানে ধনী ও গরীবদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা, সবার অগ্রাধিকার হবে সমান। আমার বাসস্থান, আমার ইউনিয়ন । আমার দায়িত্ব, এর উন্নয়ন আমাদের সম্মিলিত অঙ্গীকার।

উলেখ্য: চেয়ারম্যান প্রার্থী মাওলানা নাজমুল ইসলাম জাহিদ ইতিমধ্যে তিনি বেশ জনকল্যাণমুলক কাজ করেছেন।
তন্মধ্যে বিগত রমজান মাসে রমজান ও বাৎসরিক ক্যালেন্ডার বিতরণ করেন। এছাড়াও বিগত ঈদুল ফিতরে শতাধিক এতিম অসহায় শিশুদেরকে ঈদ সামগ্রী দিয়েছেন এবং ঈদুল আজহায় দুই শতাধিক এতিম অসহায় পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করেন।  গেল বৈশাখ মাসে কৃষকদের কল্যাণে জলাশয় নিরসনের জন্য বাঁধ ভেঙে পাইভ বসিয়ে হাওরের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। তাছাড়াও করোনাকালীন সময়ে তিনি চিকিৎসা ও মৃত্যুব্যক্তিদের দাফন কাফন নিজ হাতে করেন।

বিগত ২০২২ সালে বন্যার সময় বাড়ি বাড়ি ত্রাণ পৌছিয়েছেন। তার এই জনকল্যাণমুখী কর্মকাণ্ডে সাধারণ মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা বেড়েছে। স্থানীরা মনে করেন আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র যোগ্য প্রার্থী মাওলানা নাজমুল ইসলাম জাহিদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন