- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

শাল্লা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের শুভ উদ্বোধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মুলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সম্মিলিতভাবে সর্বপ্রথম শাল্লা উপজেলা প্রেসক্লাবের কার্যালয় ও কনফারেন্স রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের কার্যালয় ও কনফারেন্স রুম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক এদিন’র পত্রিকার প্রতিনিধি শান্ত কুমার তালুকদারের সভাপতিত্বে ও কালের কন্ঠ’র প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল আউয়াল। আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আব্দুল করিম (মাস্টার), উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা: ওসমান গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন (সাগর), উপজেলা ছাত্রদল নেতা শাকিল আহমেদ ও মো: রুমান আহমেদ, বিএনপি নেতা আবুল কালাম (পন্ডিত), জিয়া মঞ্চের সদস্য শান্তু মেম্বার প্রমুখ। প্রেসক্লাবের কার্যালয় উদ্ধোধনী অনুষ্ঠান সূচীর আহ্বায়ক ছিলেন দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি মো: দিলুয়ার হোসেন।

এদিকে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন চৌধুরীর পক্ষ থেকে শাল্লা উপজেলা প্রেসক্লাবের অফিস উদ্ধোধনী অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

এসময় বক্তারা বলেন, এই প্রথম শাল্লা উপজেলায় সাংবাদিকদের একটি বসার স্থান হওয়ায় সমাজের সকল পেশার মানুষদের জন্য খুবই উপকার হবে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের বসার নির্দিষ্ট স্থান হওয়ায় এলাকার সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্ব পাবে। সাংবাদিকরা সমাজের দর্পন। মাদক নির্মূল ও দুর্নীতির বিরুদ্ধে এবং সত্য ও ন্যায়ের পক্ষে লিখনীর মাধ্যমে সমাজ তথা রাষ্ট্রকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করতে চাই।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, শাল্লা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন