শাল্লা উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টা থেকে উপজেলার কান্দিগাঁও গ্রামের হাওরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামবাসী ও হযরত ফয়তাব আলী শাহ্ (রহ.) ভক্ত সংগঠনের যৌথ আয়োজনে এই বাইচের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ—২ (দিরাই—শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল এবং শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুহেল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‘কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়’—বাউল সম্রাট শাহ আবদুল করিমের কালজয়ী গানের সুর, মাঝিদের হাঁক—ডাক আর বৈঠার ছন্দে উত্তাল হয়ে উঠে পুরো হাওর এলাকা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন সব ময়ূরপঙ্খী নৌকা নিয়ে মাঝিরা প্রতিযোগিতায় অংশ নেন। ইয়ারাবাদ, শান্তিনগর, নাছিরপুর ও গোয়ানী গ্রামসহ দূর—দূরান্ত থেকে আসা নৌকার তীব্র প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতে হাওরের চারপাশে হাজারো দর্শনার্থীর ঢল নামে।স্থানীয় সাহিত্য
প্রতিযোগিতায় তীব্র লড়াই শেষে প্রথম স্থান অধিকার করে শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা। দ্বিতীয় স্থান অর্জন করে ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা এবং তৃতীয় স্থান পায় নাছিরপুর গ্রামের মাতাব আলীর নৌকা।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী প্রথম স্থান অর্জনকারী দলের হাতে একটি ঘোড়া তুলে দেন। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দল দুইটিকে একটি করে খাসি উপহার দেওয়া হয়। ঐতিহ্যবাহী এই আয়োজনকে কেন্দ্র করে পুরো শাল্লাজুড়ে এক অভূতপূর্ব আনন্দ—উৎসবের আমেজ ছড়িয়ে
