শান্তিগঞ্জে ৩ দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প-২য় পর্যায়ের আয়োজনে, সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের ৩দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার অফিসার্স ক্লাবে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান|

সভায় শান্তিগঞ্জ উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর সিনিয়র সহকারি প্রকল্প পরিচালক রবিন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর সুনামগঞ্জ অঞ্চলের উপ পরিচালক নিরঞ্জন কুমার চৌধুরী |

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ|

পরে সমিতির সকল সদস্যকে ২টি করে ফলদ ও বনজ গাছের চারা ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ সহায়তা প্রদান করা হয়|

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন