সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ১ কেজি গাঁজাসহ শহিদ মিয়া (৪৫) নামে এক জনকে আটক করেছে এলাকাবাসী।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নে ইউনিয়নের আসামমুড়া গ্রামের স্কুল প্রাঙ্গন থেকে তাকে আটক করেন গ্রামবাসী। আটককৃত ব্যক্তি ইউনিয়নের পাথারিয়া গ্রামের জেবেদ আলীর ছেলে।
খোঁজ নিয়ে ও স্থানীয়রা জানান, শহিদ মিয়া গ্রামের মধ্যে হাতে একটি পলিথিন ব্যাগ নিয়ে চলাচল সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে কিছু জিজ্ঞেস করতেই দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উপস্থিত সাধারণ মানুষ দৌঁড়ে তাকে আটক করেন এবং পলিথিন ব্যাগটিও উদ্ধার করেন। ব্যাগে ১ কেজি গাঁজা পাওয়া যায়৷
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার টাকা বলে জানিয়েছেন আটককৃত শহিদ। সে আরও জানায়, এই গাঁজা আসামমুড়া গ্রামের উজির মাহমুদের ছেলে জিয়াউর রহমান (জিয়া)’র জন্য নিয়ে যাচ্ছিল।
গাঁজা উদ্ধারের পর শহিদ মিয়াকে আটক করে রাখেন আসামমুড়া গ্রামবাসী এবং শান্তিগঞ্জ থানায় খবর করেন। খবর পেয়ে এসআই সেলিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেলিমকে গ্রেফতার করে নিয়ে আসে।
আসামমুড়া গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এইচ এম নাছির বলেন, আমরা মাদকের বিরুদ্ধে একদম ‘জিরোটলারেন্স’ অবস্থানে আছি। কোনো অবস্থাতেই মাদক কারবারি ও সেবীদের প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক নির্মুল করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতার স্বীকার করেন।
