সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এই স্লোগানকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ২টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক এসকেএম জিয়াউল বারীর সভাপতিত্বে, এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান’র পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাফর ইকবাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।
কর্মশালায় আরও বক্তব্য দেন, পদ্মা যুব সংগঠন এর জাকারিয়া আহমেদ, সুরমা যুব উন্নয়ন সংস্থার রুবেল আহমেদ, বন্ধু সমাজ কল্যাণ যুব সংঘের তানভীর আহমেদ সুমন, সুলতানপুর পশ্চিম পাড়া যুব সংঘের রুহেল আহমেদ সহ প্রমূখ।
