সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) শান্তিগঞ্জ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নবনির্বাচিত কমিটির উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সুহেল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধর, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সুনামগঞ্জ জেলা যুবদলের অন্যতম সদস্য তুরান খান, উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম ও নেছার আহমদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সুফিয়ান শহিদুল, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিদ মিয়া, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুর রহমান মানিক, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শিব্বির আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আতাউর রহমান, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখলুস মিয়া, যুবদল নেতা জাবেদ আহমদ, আফজাল হোসেন, রুবেল আহমদ, সিজিল আহমদ, সাদিক মিয়া, জাহিরুল ইসলাম, বেজারুল হক, লোকমান হোসেন এবং ছাত্রদল নেতা মারজান আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের উপদেষ্টা কাজী জমিরুল ইসলাম মমতাজ, সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কোষাধ্যক্ষ নোহান আরেফিন নেওয়াজ, কার্যনির্বাহী সদস্য সোলাইমান আহমদ কামরান, তোফায়েল আহমদ সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসঙ্গতি, অনিয়ম ও জনদুর্ভোগ তুলে ধরেন। শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্ব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন এবং গণমানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এসময় যুবদল নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংবর্ধনার জন্য যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
