সুনামগঞ্জের দিরাই পৌরসভার ভরারগাঁও গ্রাম থেকে জুনায়েদ (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে ভরারগাঁও গ্রামের শাফার খানের ছেলে এবং শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
গত ২৫ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্য সহ আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ জুনায়েদের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত ০১৭৬১০৯১০৪২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।