- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সভাপতি সঞ্জয় তালুকদার, সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ
শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন

শান্তিগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন করেছে সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখা। সম্মেলনে সঞ্জয় কুমার তালুকদারকে সভাপতি, আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও ফয়সল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল। দায়িত্বপ্রাপ্ত কমিটির তিন নেতৃবৃন্দকে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। শনিবার সকাল ১১টায় উপজেলার এফআইভিডিবির হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কমিটি ঘোষণার পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার তালুকদার। পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাকির হোসেন ও জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শফিকুন জাহান ছোটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, স্বাগত বক্তব্য দেন- বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতি, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার তালুকদার।

অন্যান্যদের মাঝে বক্তব্য দেন- বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক মতিলাল বৈদ্য, একই কমিটির সিলেট জেলা শাখার সহসভাপতি বিমল কুমার দাশ, সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সাজাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, হলদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, থলেরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনুর মিয়া, ডুংরিয়া (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল মজুমদার, ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল ইসলাম, সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বড়মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়ছল আহমদ, বাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, মৌগাঁও বাঘেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ক্লিনটন তালুকদার ও তেরহাল নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শেফালী আক্তার। নবাগত শিক্ষক হিসেবে অনুভূতি প্রকাশ করেন শবনম মনি।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুনুর রশিদ ও গীতা থেকে পাঠ করেন নায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বরেন্দ্র কুমার দাস। এর আগে নতুন পদায়নকৃত সহকারি শিক্ষকদের ফুল দিয়ে নতুন শিক্ষকদের বরণ করেন সমিতির শিক্ষকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন