সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু, সাংগঠনিক খলিল
শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন


শান্তিগঞ্জ উপজেলায় কর্মী সম্মেলন করেছে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন নাগরিক পরিষদ।

মঙ্গলবার দুপুর ১টায় শান্তিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইংল্যান্ড প্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজার সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. মঞ্জুর আহমেদ।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাও. খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ফরিদুর রহমান ফরিদ, সিনিয়র সহ-সভাপতি ইরান উদ্দিন, ফারুক মিয়া, উপদেষ্টা রাধিকা রঞ্জন তালুকদার, রাজা মিয়া, জিয়াউর রহমান তুহিন, মো. হাসান মিয়া, সচেতন নাগরিক পরিষদের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সিতু মিয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাও. তাকবীর হোসেন।

পরে সর্বসম্মতিক্রমে মো. মঞ্জুর আহমেদকে সভাপতি, সিতু মিয়াকে সাধারণ সম্পাদক ও মাও. খলিলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদী ১৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। সব শেষে কমিটিতে স্থান পাওয়া সদস্য ও উপদেষ্ঠাদের ক্রেস দিয়ে বরণ করা হয়।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরিষদের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন