শাপলার শহীদদের স্মরণে সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের আলোচনা সভা

হেফাজতে ইসলামের মহাসমাবেশে শাপলা চত্বরে শহীদদের স্মরণে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বাদ আছর নগরীর জামিয়ত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা ও বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শাখা সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের নির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা মাওলানা এমাদ উদ্দিন সালিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর ছাত্র জমিয়তের সভাপতি জামিল আহমদ।

অনুষ্ঠানে বক্তারা ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার স্মৃতি তুলে ধরে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, ইসলাম ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের এই ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাহমুদুল হাসান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুহাইল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, সাহিত্য সম্পাদক তোফায়েল আহমদ মাহের, পাঠাগার সম্পাদক কামরান আহমদ, শরিফ আহমদ, শাহরিয়া আহমদ ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে শহীদদের মাগফিরাত কামনা এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আহমদ সগির।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন