- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

শারদীয় দুর্গোৎসবে নবীগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিক দলের পুজামণ্ডপে পরিদর্শন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়ন, ইনাতগঞ্জ ইউনিয়ন, আউশকান্দি ইউনিয়ন ও নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন শ্রমিক দলের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এবারের শারদীয় দুর্গোৎসব অনান্য সময়ের চেয়ে আরো প্রানবন্ত ছিলো আইন শৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ ছিলো পুরো পূজামণ্ডপ জুড়ে। কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য আগত পূজারীরা ধন্যবাদ জানান তারেক জিয়ার সরকারের প্রতি।

বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি মুরশেদ আহমদ, সাধারণ সম্পাদক মনর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহান আহমেদ, শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, ওসমানীনগর বিএনপির নেতা গয়াছ মিয়া, বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের শ্রমিকদলের সভাপতি লেচু মিয়া, বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সহসভাপতি আব্দুল আহাদ, আউশকান্দি ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি খছরু মিয়া, সাধারণ সম্পাদক জিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, পৌর শ্রমিকদল নেতা মাস্টার আঃ মান্নান, শ্রমিকদল নেতা কাজল মিয়া, শ্রমিকদল নেতা জালাল মিয়া, শ্রমিকদল নেতা বিদুৎ চৌধুরীসহ প্রমুখ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দরা সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন