হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার উদ্যোগে মশা বাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে ও জনস্বাস্থ্য সুরক্ষার মশক নিধন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে ।
শনিবার সকাল সাড়ে ১০ টা দিকে পৌরসভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে শুরু এই জন গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী। উদ্বোধনের সময় পৌরসভার কর্মকর্তা – কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
উদ্বোধন কালে পৌর প্রশাসক ও ইউএনও ফজলে রাব্বানী চৌধুরী বলেন , পৌরসভায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সরকারি স্কুল , পারা মহল্লায় বাসা- বাড়ি , হাট-বাজার , মাদ্রাসা – কলেজ , পল্লী বিদ্যুৎ সদর দপ্তর , রেলস্টেশন এরিয়া – রেলওয়ে কলোনি , রেলওয়ে পুলিশ ফাঁড়ি , থানা , ঝোপঝাড়, ড্রেন সহ সরকারি – বেসরকারি অফিস গুলোতে জনগুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত ভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে । জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশার প্রজনন স্থল ধ্বংস ও সচেতন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পৌরসভা এ ধরনের কার্যকর উদ্যোগ হাতে নিয়েছেন বলে তিনি জানান ।
তিনি আরো বলেন , পৌরসভায় দক্ষ ও প্রশিক্ষিত টিম পর্যায় ক্রমে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করবে। যাতে পৌর এলাকার বাসিন্দারা মশার উপদ্রব থেকে দ্রুত স্বস্তি পান এবং ডেঙ্গু সহ নানা মশাবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে আসে।
এদিকে পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী দায়িত্ব নেওয়ার পর পৌরসভা সৌন্দর্য তথা উপজেলা উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পৌরসভার সচেতন নাগরিকরা প্রসংশা করছে ।
