ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে আলহাজ্ব শেখ আব্দুল আজিজ (সিতু) সভাপতি ও আফফান সাব্বির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. রজব আলী।
(১০ সেপ্টেম্বর) উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী সভাপতি শেখ উসমান গনি (সবুজ) এতে সভাপতিত্ব করেন। কাউন্সিল পরিচালনা করেন আফফান সাব্বির। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব সামছুল হুদা, সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সামছুল আলম, জয়েন্ট সেক্রেটারি মো. আলাউদ্দিন ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাছির উদ্দীন আহমদ। কাউন্সিলে বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি অনুমোদন দেন প্রধান অতিথি।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন শেখ উসমান গনি (সবুজ) ও মো. আলমগীর হুসাইন। জয়েন্ট সেক্রেটারি মো. অনু মিয়া, প্রচার সম্পাদক আব্দুল হালিম শিপন, দপ্তর সম্পাদক নুর উদ্দিন জামী, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. মাছুম চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক শাহ আলম, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক বাবুল মিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ তোফায়েল এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক শফিক মিয়া। কমিটির সদস্য করা হয়েছে মো. আব্দুর রাজ্জাক, মো. হাজি আব্দুস সহিদ ও মো. ইউনুছ আলীকে।
নবনির্বাচিত কমিটির নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ বাস্তবায়ন এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
