শীঘ্রই মুক্তি পাচ্ছে প্রবাসীদের নিয়ে নাটক: “প্রবাসী লাশ মেম্বার পাস”

সিলেটি নাটক প্রডাকশনের ব্যানারে, প্রযোজক মাহিদুল হাসান, রচনা ও পরিচালনাঃ কামরুল চৌধুরী। শীঘ্রই মুক্তি পাচ্ছে প্রবাসীদের নিয়ে নাটক “প্রবাসী লাশ মেম্বার পাস” সিলেটের নাট্যঙ্গনের পরিচিত মুখ যুব সংগঠক ও জনপ্রিয় অভিনেতা মোঃ কামালের নাটক “প্রবাসী লাশ মেম্বারী পাস”

নাটকটিতে অভিনয় করেছেন মোঃ কামাল (কেউরি কামাল), মাহিদুল হাসান, মতই, শাহ মো. আলী রব, অভিনেত্রী সাদিয়া আফরিন, হাফিজ ইসলাম, তরুণ অভিনেত্রী সীমা, বক্কর, টেখই মিয়া সহ অনেকেই।

নাটক প্রসঙ্গে কেন্দ্রীয় চরিত্রের প্রধান অভিনেতা, কেউরি কামাল বলেন, সিলেটে ‘নতুন নাটক মুক্তির খবরে আমি দারুণ উচ্ছ্বসিত। মনোরম পরিবেশে নাটকটি চিত্রায়িত হয়েছে। তিনি বলেন, তরুণ নির্মাতারাও এখন বিভিন্ন গল্পনির্ভর কাজ নিয়েই দর্শকের সামনে আসছেন। নাটকটিতে তুলে ধরা হয়েছে, বর্তমান প্রবাসী ভাইদের নিয়ে জীবন কাহিনী। আশা করছি দর্শক স্বাচ্ছন্দে নাটকটি উপভোগ করবেন।

আগামী শনিবার (১৮ এপ্রিল) সিলেটি নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই নাটকটি। চোখ রাখুন প্রিয় প্রবাসী ভাইরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন