শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

নির্বাচনের তফসিলের প্রাক্কালে মির্জা ফখরুল জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন। একই সাথে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে নির্বাচনে জয়ের আহ্বান জানিয়েছেন তিনি।

নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘খুব শিগগিরই’ দেশে ফেরার বার্তা দিলেন দলটির মহাসচিব ।

বৃহস্পতিবার সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এই বার্তা দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন