শিক্ষানুরাগী প্রবাসী আলেমের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

সুনামগঞ্জের জগন্নাথপুর সৈয়দপুরের ইংল্যান্ড প্রবাসী আলেম মাওলানা আব্দুল মুহিত’র ইন্তেকালে শোক বার্তা জানিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন শ্রেণির পেশাজীবি মহল।

জানা যায়, গত সোমবার ইংল্যান্ডের লিডস শহরে নিজ বাসভবনে স্বাভাবিক ভাবে থাকা অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করে দুনিয়ার মায়া ছাড়েন । আব্দুল মুহিত ছাত্রজামানায় সৈয়দপুর দারুল হাদিসের ছাত্র, পরবর্তীতে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ থেকে ১৯৯০ এর দিকে তাকমিল ফিলহাদিস তথা টাইটেল পাশ করে একজন খ্যাতনামা আলেম হিসেবে আত্নপ্রকাশ করেন। বেশ কিছু দিন দ্বীনি খেদমতে সময় পারকরে পাড়ি জমান ইংল্যান্ডের দেশে। সেখানে জীবিকার পাশাপাশি ইমামতির দ্বায়িত্বও পালন করেন। কোরআন শিক্ষার প্রচার-প্রসারে নিজ গ্রাম সৈয়দ পুর হাড়িকোনায় নূরানী মক্তব প্রতিষ্ঠিত করে শিক্ষা ব্যবস্হায় অবদান রাখেন এই প্রবীন আলেম।

তার ছোট ভাই সৈয়দপুর আদর্শ কলেজের প্রিন্সিপাল আব্দুর রহমান দৈনিকসিলেট ডটকমকে জানান, বড় ভাই আব্দুল মুহিত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঈদুল আজহা নিকটবর্তী থাকায় এবং সময়ের সংকীর্ণতায় তাকে ইংল্যান্ডেই দাফন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন