লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে (৬ অক্টোবর) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ তিন দিনব্যাপী ল’ স্পোর্টস ফেস্ট-২০২৬ উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, পারস্পরিক সম্প্রীতি, দলগত সহযোগিতা ও নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যে আয়োজিত এ উৎসবে আইন বিভাগের শিক্ষার্থীরা মোট ১৩টি ইভেন্টে অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এ সময় আইন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের ক্রীড়ানৈপুণ্য এবং দলগত সমন্বয় সৃষ্টিতে স্পোর্টস ফেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, পড়াশোনায় ভালো ফলাফলের পাশাপাশি এধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় যা খুবই প্রয়োজন। এসময় তিনি ল’ স্পোর্টস ফেস্ট ২০২৬ শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য, দলগত নেতৃত্ব ও সুস্থ প্রতিযোগিতার চর্চাকে উৎসাহিত করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান আবদুল্লা আল মামুন। এ ছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও মুটকোর্ট সোসাইটির উপদেষ্টা মোঃ রেজাউল করিম এবং প্রভাষক ও আয়োজক কমিটির আহ্বায়ক মো. মেরাজ মিয়া।
তিন দিনব্যাপী খেলায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল বিশ্লেষণে ক্যারম একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মুরাদ এবং রানার-আপ হন রিফাত ইসলাম। ক্যারম দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন রিফাত ও মুরাদ এবং রানার-আপ হন হাসানুল বান্না ও মাহি। দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তন্ময় এবং রানার-আপ হন রাজ। বেলুন ব্লাস্টিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন অর্পিতা এবং রানার-আপ হন সাথি। পিলো পাসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বর্ষা রানি ঘোষ এবং রানার-আপ হন তাসলিমা বেগম মেঘলা।
লুডু একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন রিফাত ইসলাম এবং রানার-আপ হন নিদা। লুডু দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন রিফাত ও ফখরুল এবং রানার-আপ হন হাসানুল বান্না ও মিম। ডার্ট পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন নাঈম এবং রানার-আপ হন সব্যসাচী । ডার্ট নারী বিভাগে চ্যাম্পিয়ন হন সুষমা মোদক এবং রানার-আপ হন মাজানা ইসমিন। অন-টার্গেট শট পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন রিফাত ইসলাম এবং রানার-আপ হন হাদী। নারী বিভাগে চ্যাম্পিয়ন হন অর্পিতা এবং রানার-আপ হন ফাহমিদা বেগম। ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন আরাফাত এবং রানার-আপ হন সায়েম। নারী বিভাগে চ্যাম্পিয়ন হন নিম্মি এবং রানার-আপ হন উম্মে হাবিবা।
ক্রিকেট প্রতিযোগিতায় Leading Mavericks চ্যাম্পিয়ন এবং Nayem Elevate রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইন বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মতিউর রহমান মাসুম ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। অন্যদিকে, ফুটবল প্রতিযোগিতায় Just Kidding চ্যাম্পিয়ন এবং Ujumbha Universe রানার্স-আপ হয়। এ টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্যের জন্য আইন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সব্যসাচী দাশ ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আইন বিভাগের প্রভাষক মো. রাজিব হোসেন এবং ৫০তম ব্যাচের শিক্ষার্থী হৃদয় সরকার রাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন ও রানার্স-আপ প্লেয়ারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
