শীতকালে সবজি খাওয়ার উপকারিতা

শীত মানেই নানা সবজির সমাহার। এসব সবজিতে যেমন আছে বৈচিত্র্য, তেমনি পুষ্টিগুণে ভরা। আসুন জেনে নেওয়া যাক শীতকালে সবজির নানা উপকারিতা।

লেখা:লিনা আকতার

গাজর:
গাজরে আছে বিটা ক্যারোটিন, যা ভিটামিন এ-তে রূপান্তরিত হয়ে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। গাজরের ভিটামিন সি, লুটেইন, জেক্সানথিন অ্যান্টিঅক্সিডেন্ট চোখ ভালো রাখতে এবং শরীরের রোগপ্রতিরোধে সাহায্য করে।

এ ছাড়া গাজরে ক্যালরি কম ও ফাইবার বেশি থাকায় ওজন কমাতে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে, কোলেস্টেরল কমাতে ও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

ক্রুসিফেরাস সবজি:
ফুলকপির মতো সবজিকে গ্লুকোসিনোলেট ও কার্বন ৩ ইন্ডোল নামে দুটি যৌগ রয়েছে, যা বিভিন্ন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে
ক্রুসিফেরাস মানে কপিজাতীয় সবজি, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি। এসব সবজিতে গ্লুকোসিনোলেট ও কার্বন ৩ ইন্ডোল নামে দুটি যৌগ রয়েছে, যা বিভিন্ন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং নারীদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

এ ছাড়া এতে রয়েছে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার, যা অন্ত্রের জন্য ভালো। এগুলোর ভিটামিন সি রোগপ্রতিরোধে ও আয়রন শোষণে সাহায্য করে। ক্রুসিফেরাস সবজিতে ভিটামিন কে থাকে, যা হাড়ের স্বাস্থ্যের জন্যও উপকারী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন